সারাদেশ

ভুয়া র‍্যাবকে আটক করেছে, র‍্যাব-১১

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীতে র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ভুয়া র‍্যাবকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ সদস্যরা। এ সময় তাদের কাছে র‌্যাবের নকল প্যাড, নগদ টাকা ও একটি সিম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে বেগমগঞ্জ উপজেলার পৃথকস্থান থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউপির আবদুর রশিদের ছেলে মো. মাঈন উদ্দিন (৩৩) ও একই উপজেলার রফিকপুর ইউপির ইমাম আলীর ছেলে আবদুল মান্নান (৪৬)।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তারা র‍্যাবের সোর্স ও র‍্যাবের কাছের লোক পরিচয় দিয়ে ভুয়া প্যাড ব্যবহার করে চাঁদাবাজি করে আসছে। র‍্যাবের প্যাডে আটকের লিস্টে নাম দেখিয়ে আটকের লিস্ট থেকে নাম কাটাতে পারবে বলে মানুষের কাছ থেকে নগদ টাকা আত্মসাৎ করে আসছিল।

তিনি জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ থানার হস্তান্তর করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার জানায়, তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা