সারাদেশ

ঢাকায় গরু যাবে ৫৯২ টাকায়  

নিজস্ব প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে করোনাভাইরাসের মধ্যে কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে চালু করা হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। আগামী ১৭ থেকে ১৯ জুলাই এ ট্রেন চলবে।

চলতি বছরের ২৭ মে চালু হওয়া ম্যাংগো স্পেশাল ট্রেনে ওয়াগন (পণ্যবাহী বগি) জুড়ে দিয়ে পশু পরিবহন করা হবে। ক‌্যাটল স্পেশাল ট্রেনে প্রতিটি গরুর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।

শনিবার (১০ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওবাইদুল্লাহ জানান, ক‌্যাটল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গতকাল শুক্রবার (৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনকে চিঠির মাধ্যমে জানানো হয়। এখন ট্রেনে পশু পরিবহনের প্রস্তুতি চলছে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে তেজগাঁওয়ে পৌঁছাবে। ফিরতি ট্রেন ভোর ৫টায় তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে।

তিনি আরও জানান, এ ট্রেনে করে ঢাকায় গরু পাঠাতে আগ্রহী ব‌্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই এ ট্রেন ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন। ১৭ জুলাই ক‌্যাটল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত হলেও এর আগেই যদি ব্যবসায়ীরা ওয়াগন বুক করেন, তাহলে ওয়াগন এনে ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। পর্যাপ্ত বুকিং না হলে ট্রেনের সূচি বাতিলও করা হতে পারে। বুকিং ছাড়া ক‌্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে না।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, এ বছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। চোরাইপথে বা অন্য কোনো পথে যেন একটা পশুও দেশের ভিতর ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের খামারিদের কথা মনে রাখতে হবে। তারা অনেক কষ্ট করে খামার তৈরি করেছেন, বিনিয়োগ করেছেন। তাদের পশু বিক্রি হবে না অথচ বাইরে থেকে আসবে- এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা