সারাদেশ

দিনাজপুরে ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত-মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৪২ জনের। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ১৩৯ জন।

শনিবার (১০ জুলাই) সকালে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুসবিষয়টি নিশ্চিত করেছেন ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, দিনাজপুর জেলায় বর্তমানে মজুতকৃত অক্সিজেন সিলিন্ডার ১ হাজার ২৮৫টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটর ২৮টি।

তিনি বলেন, দিনাজপুরে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। গেল ২৪ ঘণ্টায় ৪৭৭টি নমুনা পরীক্ষা করে ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২৪ জন, বিরলে পাঁচজন, বিরামপুরে একজন, বীরগঞ্জে পাঁচজন, বোচাগঞ্জে একজন, চিরিরবন্দরে পাঁচজন এবং কাহারোলে একজন আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় ভাইরাসটিতে মারা গেছেন আরও দুজন। সদর উপজেলায় একজন ও বীরগঞ্জে একজন মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৬ শতাংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা