সারাদেশ

মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হিলি সীমান্তের ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল উপজেলার ধরন্দা এলাকার মৃত হুরুর ছেলে। আটক রাসেল একই এলাকার আব্দুর রহিমের ছেলে।

শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার মধ্যরাতে উপজেলার ধরন্দা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই বন্ধুর মাঝে বাকবিতণ্ডা হয়।

এ সময় রাসেল শাকিলকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে শাকিল মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাস্তায় শাকিল মারা যায়। এ ঘটনায় জড়িত অভিযোগে রাসেলকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে হাকিমপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা