সারাদেশ

যশোরে করোনা-উপসর্গে মৃত্যু ১২   

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনায় এবং পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ২৪ ঘণ্টায়​১ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ।

যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ বলেন, গত ২৪ ঘণ্টায়​ ১ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ২৩৫ জন, কেশবপুরে ২০ জন, ঝিকরগাছায় ৩৬ জন, অভয়নগরে ৪৮ জন, মনিরামপুরে ১০ জন, বাঘারপাড়ায় ১০ জন, শার্শায় ১৮ জন ও চৌগাছায় ১৫ জন রয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, হাসপাতালের রেডজোনে আজ ১৭০ জন ও ইয়েলোজোনে ৭২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় রেডজোনে ভর্তি হয়েছেন ৩৪ জন এবং ইয়েলোজোনে ৫১ জন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা