সারাদেশ

নোয়াখালীতে তিন জলদস্যু আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) উপজেলার বয়ারচরের টাংকির ঘাট এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড।

আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চর দরবেশ গ্রামের মৃত মো. শাহ আলমের ছেলে মো. আব্দুর রব (৫৫), একই এলাকার আব্দুর রহিম (৩০) ও মো. রবিন (২৪)।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতি নেয়ার সংবাদে অভিযান চালিয়ে তিন জলদস্যুদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, চার রাউন্ড গুলি, চারটি পাইরোটেকনিক (সাউন্ড গ্রেনেড) ও পাঁচটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ডাকাতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়েন। পরে কোস্টগার্ডও আত্মরক্ষার্থে ১৮ রাউন্ড গুলি করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, অস্ত্রসহ জলদস্যু আটকের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা