সারাদেশ

আড়ানী পৌর মেয়র ঈশ্বরদী থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী এলাকা থেকে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মুক্তার আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটকের পর তাকে নিয়ে যাওয়া হয় তার নিজ বাড়িতে। সেখানে আবার তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পুলিশি হেফাজতে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, এক পল্লী চিকিৎসককে মারধরের পর তার করা মামলায় ৭ জুলাই পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়র মুক্তার আলী পালিয়ে যান। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করে পুলিশ। এরপর থেকে পলাতক ছিলেন মুক্তার আলী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা