সারাদেশ

সর্বোচ্চ আক্রান্ত চট্টগ্রামে

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। যা একদিনের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

শুক্রবার (৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬৯৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৯ হাজার ২৮২ জন। আর বিভিন্ন উপজেলার ১৪ হাজার ৪১৪ জন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল নয় জন। করোনা শনাক্তের হার ছিল ৩৩.৮০ শতাংশ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা