সারাদেশ

মাকে বেঁধে ৩ মাসের শিশুকে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় ৩ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাংঙ্গাশিয়া গ্রামে মঞ্জুর আলম নামের এক দিনমজুরের ঘরে ডাকাতি করতে গিয়ে এ ঘটনা ঘটে।

বুধবার (৭ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ও তদন্ত (ওসি) আরমান হোসেনসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা।

পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘরের সামনের দরজা খুলে ৪ জন চোর ঘরে প্রবেশ করেন। যাদের সকলের শরীর কালো পোশাক দিয়ে ঢাকা ছিল। ঘরে প্রবেশ করার বিষয়টি টের পান মঞ্জুরের স্ত্রী শাহনাজ বেগম। একপর্যায়ে চোরেরা শাহানাজের হাত-পা ও মুখমণ্ডল বেঁধে চুরি করেন। চুরি করা চলাকালিন শাহানাজের ৩ মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি করলে চোরের দল তাকে ঘরের পিছনে থাকা পুকুরে ফেলে দিয়ে হত্যা করে। ঘরে থাকা ১২ শো টাকা ও ১ ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। পরে রাত ৩ টার দিকে তাদের ডাক-চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং মারিয়ার মৃত দেহ পুকুর থেকে তুলে আনেন। তাদের ঘরে ২ বছরের আরো একটি কন্যা সন্তান রয়েছে।

বুধবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন ও তদন্ত (ওসি) আরমান হোসেনসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ও জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা ও মাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা