সারাদেশ

কুষ্টিয়ায় করোনায় ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, একদিনে সর্বোচ্চ রেকর্ড ১ হাজার ২২১ নমুনা নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৫.৩৮ শতাংশ। শনাক্তদের মধ্যে সদরেই ১০৯ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৭৩ জন, ভেড়ামারায় ১০২ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৩ জন।

এদিকে গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৭২ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। একই সঙ্গে ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৬২ জন রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। বিআরবি ১০ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ১০০ সিলিন্ডার অক্সিজেনসহ বিভিন্ন সংস্থা থেকে হাসপাতালে অক্সিজেন সহায়তা দিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা