সারাদেশ

চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৬২ জনের। সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষায় ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশের বেশি। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫৫৯ জনের।

এদিকে, মারা যাওয়া ৯ জনের মধ্যে মহানগর এলাকার ২ জন ও উপজেলায় ৭ জন রয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩১ জনে। আক্রান্ত ৫৫৯ জনের মধ্যে ৪৪৯ জন নগরের ও ২১৩ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ৬১ হাজার ৫৮৯ জনের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা