সারাদেশ

এক মেয়েকে দুই যুবকের পছন্দ, বিরোধে খুন

এক মেয়েকে পছন্দ করেন দুই যুবক। এ নিয়ে চলতে থাকে বিরোধ। রোববার (৪ জুলাই) রাতে দুই যুবক ছুরি নিয়ে উভয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে একজন খুন হয়েছেন। অপরজন হাসপাতালে। যশোর শহরের মালগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের হোসেন মালগ্রাম দক্ষিণপাড়ার টুলু প্রামাণিকের ছেলে। পেশায় ইটভাঙার শ্রমিক ছিলেন। সাব্বির হোসেন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইলেক্ট্রনিকের কাজ করেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় এক মেয়েকে পছন্দ করতেন জোবায়ের। ওই মেয়েকে পছন্দ করেন সাব্বিরও। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে রোববার রাত ৯টার দিকে এলাকার সাবেক মেম্বার বাদশা মিয়ার বাড়ির সামনে রাস্তার ওপরে সাব্বির ও জোবায়েরের মধ্যে মারামারি হয়। এ সময় তারা একে অপরকে ছুরিকাঘাত করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, মালগ্রামের একটি মেয়েকে পছন্দ করা নিয়ে জোবায়ের ও সাব্বির নামের দুই যুবকের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে রোববার রাতে প্রথমে সাব্বিরকে ছুরিকাহত করা হয়। পরে তার সহযোগীরা জোবায়েরের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা