সারাদেশ

বাড়ছে করোনা সংক্রমণ!

সান নিউজ ডেস্ক:

সারাদেশে দিনদিন বাড়ছে করোনায় আক্রান্তে সংখ্যা। এদের মধ্যে রয়েছে স্বাস্থ্য ও গার্মেন্টসকর্মী। তারপরও হাট-বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। খুলে দেয়া হয়েছে গার্মেস্টস কারখানা। নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে সড়কে বেড়েছে মানুষের চলাচল। কিছুকিছু গার্মেন্টস কারখানা মানলেও অনেক কারখানায় সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনেই কাজ করছেন শ্রমিকরা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞারা।

নারায়ণগঞ্জে খোলা হয়েছে অন্তত সাড়ে ৬শ পোশাক কারখানা। এসব কারখানার শ্রমিকদের কারণে সড়কে বেড়েছে মুনাষের চলাচল। অথচ নারায়ণগঞ্জ করোনায় সবচে ঝুঁকিপূর্ণ জেলা। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২ জনে।

জেলায় এভাবে মানুষের চলাচল করতে থাকলে আক্রান্তের সংখ্যা দ্রুত অধিকহারে বাড়বে বলে মনে করছেন সচেতন মহল। তারা জানান, কিছু কারখানা করোনা প্রতিরোধে ব্যবস্থা নিলেও অনেক কারখানায় আবার এর কোন বালাই নেই। আগের মতোই কাজ করছে শ্রমিকরা।

গাজীপুরেও একই অবস্থা। কোন কোন কারখানা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ দুই শিফটে ভাগ করে দেয়া হয়েছে। এতে কারখানার ভেতরে শ্রমিকের সংখ্যা কমে আসায় নিশ্চিত হচ্ছে সামাজিক দূরত্ব। অনেক কারখানার মালিকরা আবার তা মানছেন না।

গাজীপুর শিল্প পুলিশের দেয়া তথ্যমতে, করোনাভাইরাস লকডাউনের মধ্যেই জেলায় ৮৭৩টি পোশাক কারখানা তাদের উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। জেলায গত ১০ দিনে ১২০০ রোগীর নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩৩ জন।

সাভারে নতুন করে ৮ জনের দেশে করোনা সংক্রমিত হয়েছে। তাদের মধ্যে ৭ জনই পোশাক কারখানার শ্রমিক। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শ্রমিকদের মধ্যে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এনিয়ে ময়মনসিংহ জেলায় ৩৪ জন চিকিৎসকসহ ১৫৪ জন করোনায় আক্রান্ত হলো।

নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান জানান, জেলায় নতুন করে ১ চিকিৎসক ৪ স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৭ জন।

চাঁদপুর সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। আর বাকি ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

বান্দরবানে করোনা আক্রান্ত হওয়া ৭ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে দুইজন মরা গেলেও তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। লকডাউন তিন উপজেলা।

চট্টগ্রামে আজ ৩ জনের দেহে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় সংক্রমিত হলো ৭৯ জন।

দিনাজপুরের কাহারোল উপজেলায় নতুন ৩ জন নিয়ে মোট করোনায় আক্রান্ত হলো ২০ জন।

আজ রাজশাহী মেডিকেলে করোনা পরীক্ষা হয়েছে ৮৫টি। এর মধ্যে একজনের করোনা পজেটিভ এসেছে। বাড়ি রাজশাহী জেলার দূর্গাপুরে।

ঠাকুরগাঁও জেলার হরিপুরে ২ জন, বালিয়াডাঙ্গীতে ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ জনে।

রংপুরে গত ২৪ ঘন্টায় ১৮৭ নমুনা পরীক্ষা করে ৩ জেলায় ১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রংপুর- ৫, কুড়িগ্রামে -৪ ও গাইবান্দায়- ১ জন করোনা সংক্রমিত হয়েছে।

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় দুই পরিবারের ভাই-বোন ও মা-মেয়ে ৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ, নরসিংদী, রাজবাড়িসহ দেশের অনেক স্থানে মানা হচ্ছেনা সামাজি দূরত্বের নির্দেশনা। আনেককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস...

হাসিবের ওপর হামলাকারী সনাক্ত ছাত্রলীগ নেতা

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি...

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত

লক্ষ্মীপুরে অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিব...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হেমায়েতপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভারের হেমায়েতপুরে আবারও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র...

বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজের ক্রেন

কীর্তনখোলা নদীতে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা