সারাদেশ

সাত বছরের করোনা যোদ্ধা রুদ্রজিৎ

সান নিউজ ডেস্ক :

মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে মাঠে নেমেছে রুদ্রজিৎ পাল নামে সাত বছর বয়সী এক শিশু।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধানগর এলাকার বিশ্বজিৎ পাল বাবু ও রুমা রানী পাল দম্পতির সন্তান রুদ্রজিৎ। সে স্থানীয় মেধা বিকাশ প্রি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

করোনার দুর্যোগময় পরিস্থিতিতে রীতিমতো একজন করোনা যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছে সে।

এলাকার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে করোনাভাইরাস সম্পর্কে মাইকিং করে মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়েছে রুদ্রজিৎ। নিজ হাতে লেখা সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে সে।

রুদ্রজিৎ পাল জানায়, টিভিতে দেখি মানুষ কথা শুনে না। আমি ছোট বলে আমার কথা শুনবে মনে করে রাস্তায় বের হয়েছি মানুষকে সচেতন করতে। সেজন্য আমি নিজের হাতে লিখে লিফলেট তৈরি করেছি। আমার লেখা পড়েও মানুষ সচেতন হতে পারে।

করোনাভাইরাসের বিরুদ্ধে ছোট্ট এই শিশুর এমন প্রচার করতে দেখে উচ্ছ্বসিত হয়েছেন অনেকে। প্রশংসাও করছেন অনেকে।

রুদ্রজিতের বাবা বিশ্বজিৎ পাল বাবু জানান, টেলিভিশন চ্যানেলে দেখে রুদ্রজিৎ স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো নিজের আয়ত্বে এনেছে। এসব মুখস্থ করে নিজ হাতে লিখে লিফলেট বানিয়েছে। লিফলেটের পাশাপাশি মাস্ক বিতরণের কথা জানালে সেটিও দেওয়া হয় তাকে।

মাইকিং করার সময় রুদ্রজিতের সঙ্গে তার কাকা প্রসেনজিৎ পাল সান্টু ও সুরজিত পাল অর্ণব এবং স্থানীয় ধারাভাষ্যকার খোরশেদ আলম বাবু ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা