সারাদেশ

বন্দুকযুদ্ধে টেকনাফে ২ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

র্যাব জানায়, ১ মে শুক্রবার ভোরে উপজেলার জাদিমোরা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহতরা হলেন, টেকনাফের ২৬ নম্বর নয়াপাড়া ক্যাম্পের ডি-ব্লকের আব্দুল হামিদের ছেলে আবদুল হাকিম (৩৫) ও অজিউল্লাহ’র ছেলে রশীদ উল্লাহ (৩০)।

র‌্যাবের দাবি, নিহত দু’জনই স্থানীয় রোহিঙ্গা ডাকাত গ্রুপ রকি বাহিনীর সদস্য।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাব জানতে পারে, টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প-২৬ নম্বর শালবাগান ক্যাম্পে পাশের পাহাড়ে একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে ডাকাতদল র‌্যাবের ওপর অতর্কিতভাবে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে ১৫টি দেশীয় তৈরি বন্দুক, ২৮ রাউন্ড গুলি ও দু’টি ধারালো রাম দা রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা