সারাদেশ

 ৫০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে করোনাকালীন জরুরি অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে দুটি সামাজিক ও সেবামূলক সংগঠন ‘নাগরিক সমন্বয় পরিষদ’ ও ‘একই বৃত্তে পঁচিশ’ সংগঠনকে দ্বিতীয় ধাপে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে 'জিপিএইচ গ্রুপ'। এর আগে দিয়েছে আরো ৫০টি অক্সিজেন সিলিন্ডার।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে জিপিএইচ গ্রুপের উদ্যোগে দুটি সামাজিক ও সেবামূলক সংগঠনকে ২য় ধাপে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। জিপিএইচ গ্রুপের পক্ষ থেকে একই বৃত্তে পঁচিশ সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন, আবিদ হোসেন সিলিন্ডার হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, প্যানেল মেয়র এবং একই বৃত্তে পঁচিশ এর সাধারণ সম্পাদক মো. সোহেল রানা রানু, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, কাউন্সিলর আবু সাত্তার মুন্সী, নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপের প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, এর আগেও আমরা এই দুটি সংগঠনকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। এবার দ্বিতীয় ধাপে আরো ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।

অক্সিজেন সিলিন্ডার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নাগরিক সমন্বয় পরিষদের আহহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, আমাদের আহ্বানে সারা দিয়ে জিপিএইচ গ্রুপ আরো ৫০টি সিলিন্ডার প্রদান করায় আমরা আনন্দিত। ইতিপূর্বে আমরা এই গ্রুপের পক্ষ থেকে ৫০টি সিলিন্ডার পেয়েছিলাম। এখন মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার হলো। এগুলো দিয়ে মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে আমরা সেবা দিতে পারবো।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা