সারাদেশ

রামেকে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩০ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টাতে রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ মৃত্যু হয় ২৫ জনের।

এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৭ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে নারী ৫ ও পুরুষ ৭ জন।

মৃতদের মধ্য রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোর ও নওগাঁর ১ জন করে রয়েছেন। চলতি মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যান ১৬৮ জন। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে ৪ জন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, চল্লিশোর্ধ্ব ২ ও ত্রিশোর্ধ্ব ১।

হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৬০ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিমেডি কলেজ হাসপাতাল ল্যাবে ৬৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ২৪৮ জনের।

রাজশাহী জেলার ৩৯৩ নমুনা পরীক্ষা করে ১২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চাঁপাইনবাগঞ্জের ৪ নমুনার মধ্যে ২টি পজেটিভ এসেছে। আর নওগাঁর ২৪৬ নমুনার মধ্যে ১২০ জনের করোনাভাইরাস পাওয়া যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা