সারাদেশ

রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, রংপুর: করোনা মহামারি বিস্তার রোধে মাঠে নেমেছে প্রশাসন। দেশব্যাপী সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মানাতে রংপুরে মাইকিং করছে পুলিশ। নগরে জনসমাগম কমাতে বাড়ানো হয়েছে তৎপরতা। গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রংপুর নগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে পুলিশি তৎপরতা থাকলেও বেশির ভাগ মানুষ উদাসীনভাবে চলাফেরা করছেন। রংপুর নগরের স্টেশন রোড, কলেজ রোড, শাপলা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, প্রেসক্লাব মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে মাইকিং করতে দেখা যায় মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদকে।

প্রচার মাইক থেকে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে চলাফেরা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে করোনার বিস্তার রোধে মুখে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগমস্থল এড়িয়ে চলাসহ জ্বর-কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন।

এদিকে সরকারি বিধিনিষেধ মানাতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাচ্ছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। প্রয়োজনছাড়া ঘরের বাইরে বের না হওয়া, অহেতুক ঘোরাঘুরি ও মোড়ে মোড়ে আড্ডা বন্ধে মহড়া বাড়িয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।

সকালে নগরের লালবাগ থেকে মেডিকেল মোড় এলাকা পর্যন্ত প্রধান সড়কে বেশির ভাগ দোকানপাট খোলা রাখতে দেখা গেছে। কিছু কিছু শপিংমল ও মার্কেটের দোকান আংশিক খোলা রেখে চলছে বিকিকিনি।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ মানার জন্য মাইকিং করা হচ্ছে। অনেকেই পুলিশ দেখে মুখে মাস্ক পরলেও বেশির ভাগ লোকজন তা আমলে নিচ্ছেন না। অফিস, আদালতে সেবাপ্রত্যাশী মানু্ষের উপস্থিতি দেখা গেছে। স্বাভাবিক ছিল ব্যাং‌কিং কার্যক্রম।

নগরীর রংপুর প্রেসক্লাব চত্বরের সামনের সড়কে মাইকিং করতে দেখা যায় ওসি আব্দুর রশিদকে। এ সময় তার সঙ্গে কথা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, জনগণকে সমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ঘরে থাকতে ও প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্ক হবার আহ্বান জানানো হচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা