সারাদেশ

শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী মানুষের ঢল নেমেছে। আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরুর আগেই সবাই পৌঁছাতে যান বাড়ি। মানুষের চাপে তিল ধারণের ঠাঁই নেই ফেরিতে। সকাল থেকে সড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ ঘাটে আসে পদ্মা পার হওয়ার জন্য। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট এবং ট্রলার বন্ধ থাকায় ফেরিতে যাত্রী পার হচ্ছে। ফেরি আসার সাথে সাথে যাত্রীরা জরুরী যানবাহন উঠার আগেই হুমড়ি খেয়ে পড়ে।

মঙ্গলবার (২৯ জুন) সারাদিন ঘাট এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে ও হেটে যাত্রীরা ফেরি ঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে করোনার মধ্যে ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কোনটাই মানছেনা যাত্রীরা। আগামী ১ জুলাই থেকে কঠোর লক ডাউনের ঘোষণার কারণে মানুষ বাড়ি ফিরছে বলে যাত্রীরা জানায়। যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরী যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। এতে কয়েকশ পণ্যবাহী যান ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

এই নৌ-রুটে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। দক্ষিণাঞ্চলগামী মানুষের চাপ বেশি থাকলেও রাজধানী ঢাকামুখী মানুষের চাপ ছিল মঙ্গলবার খুবই কম। যাত্রী ছাউনি থাকায় খোলা আকাশের নীচে রোদ ও বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় মানুষের অপেক্ষা করতে হচ্ছে। এতে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোয়াচ্ছে।

বিআইডিব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) আহাম্মদ আলী জানান, এ ঘাটের ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। যান ও যাত্রী দ্রুত পার করা হচ্ছে। কয়েকশ যানবাহন পার অপেক্ষা রয়েছে। দ্রুত পার করার চেষ্টা করা হচ্ছে। ঘাটের পরিস্থিতি স্বাভাবিক।

মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ সিরাজুল কবির জানান, লকডাউনের মধ্যে মানুষ বিভিন্নভাবে মানুষ ঘাটে আসছে। আমরা স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে এবং সুশৃঙ্খল ভাবে নদী পার হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা