সারাদেশ

জমির বিরোধে আশুলিয়ায় গুলি বিনিময়

নিজস্ব প্রতিনিধি, সাভার: জমির বিরোধের জেরে সাভারের আশুলিয়ায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর জানায়নি পুলিশ। গুলাগুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টার দিকে আশুলিয়ার উষাপ্লটির মোড় এলাকায় গুলাগুলির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় মতিনের বাউন্ডারি ভেতরে কাজ করছিলেন কিছু শ্রমিক। এ সময় বাউন্ডারি ভেঙে ভেতর কিছু দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে ডুকে শ্রমিকদের মারধর করে। এতে শ্রমিকরা পালিয়ে গিয়ে মতিনকে জানান। পরে মতিন পাশের বাসার একটি বাড়ি থেকে দুর্বৃত্তদের গুলি ছুড়েন। পরে দুর্বৃত্তরাও পাল্টা গুলি ছুড়ে।

আজিজুল নামে ভুক্তভোগী এক শ্রমিক বলেন, আমরা সকালে গাছ কাটার কাজ করছিলাম। এ সময় কিছু মুখোশধারী অস্ত্রসহ লোকজন এসে আমাদের মারধর শুরু করে। তিন-চারজনের ফোনও কেড়ে নেয়। পরে প্রাণভয়ে আমরা পালিয়া যাই।

ঘটনার পর পর আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরাদসহ আরও এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে আসে। তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা