সারাদেশ

গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর ওহিদুল সরদার (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তারাইল বড় মাঠ এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওহিদুল উপজেলার কলসি ফুকরা গ্রামের চাঁনমিয়া সরদারের ছেলে।

কাশিয়ানী থানার এসআই সজীব কুমার মন্ডল জানান, গত রোববার রাতে ওহিদুল নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ওহিদুলের ভাই পিন্টু সরদার সোমবার দুপুরে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি করেন। জিডির ভিত্তিতে নিখোঁজের বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে । এরই মধ্যে সোমবার সন্ধ্যায় ওই বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহত ব্যক্তি এলাকায় যেসব মানুষ জুয়া খেলে তাদের কাছে টাকা লাগিয়ে সুদের ব্যবসা করতেন। নিহতের মাথা, মুখ ও গলায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে ফাঁস দেয়া ছিল। টাকা লেনদেনের বিষয় নিয়ে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। মামলার প্রস্তুতি চলছে। আশাকরি দ্রুত এই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা