সারাদেশ

প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম আফাসানা আক্তার (১৮) ।

সোমবার (২৮ জুন) সকালে রায়পুরার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আফাসানা কাচারিকান্দি গ্রামের নান্নু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারে প্রয়াত ফজলু মেম্বারের সমর্থিতদের সঙ্গে শাহ আলম মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গত মাসে দুপক্ষের মধ্যে টানা তিনদিন সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন। আর শতাধিক লোক আহত হন।

এরমধ্যে রোববার (২৭ জুন) রাতে প্রয়াত ফজলু মেম্বারের সমর্থকরা শাহ আলম মেম্বারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালান। এসময় ২০টি বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়। এসময় বাধা দিতে গেলে আফাসানা আক্তারকে ধরে নিয়ে যান তারা।

পরে সকালে কাচীকান্দি মাদরাসা সংলগ্ন একটি বিলে আফসানার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ষ পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা