সারাদেশ

কুড়িগ্রামে মাদকবিরোধী দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজ। ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ।

শনিবার (২৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে শহরের খলিলগঞ্জ এলাকায় পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে সরকারি বিশেষ বিধি-নিষেধকে মাথায় রেখে কুড়িগ্রাম সদরসহ ৬টি উপজেলায় মাদকের কুফল সম্পর্কে মাইকিং করা হয়। আগামীকাল রবিবার প্রতিটি সরকারি অফিসে মাদকবিরোধী ফেস্টুন বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবু জাফর, পরিদর্শক তরুন কুমার রায়, পরিদর্শক আব্দুর রহমানসহ অফিসের কর্মকর্তাগণ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা