সারাদেশ

ঝিনাইদহে ভারতীয় অনুপ্রবেশকারী  আটক

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ জুন) মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক গৌতম বালা (৩০) ভারতের চব্বিশ পরগনা জেলার নতুন নগর থানার চরচালকা গ্রামের সাগর বালার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৌতম বালা মহেশপুরের শ্যামকুড় চেয়ারম্যান ঘাট এলাকা দিয়ে শুক্রবার (২৫ জুন) রাতে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। তবে তিনি কি কারণে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছিলেন তা বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ ব্যাপারে গৌতম বালার বিরুদ্ধে অনুপ্রবেশের অপরাধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা