প্রেমের সালিস করতে গিয়ে বিয়ে করে ফেললেন চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার
সারাদেশ

প্রেমের সালিস করতে গিয়ে বিয়ে 

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক প্রেমিকার বাবা মেনে না নেয়ায় বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠকে বসেন চেয়ারম্যান। এ সময়ে প্রেমিকাকে চেয়ারম্যানের পছন্দ হওয়ায় অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দেন তিনি। অভিভাবক সম্মতি দিলে ১৫ বছরের ওই কিশোরী প্রেমিকাকে বিয়ে করেন উপজেলার কনকদিয়া ইউপির চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার।

এটি তার দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের জনক। তিনি উপজেলার কনকদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়েই ওই কিশোরীকে দ্বিতীয় বিয়ে করায় বিষয়টি নিয়ে চলছে আলোচনা। এ সময় চেয়ারম্যানের প্রথম স্ত্রী পটুয়াখালী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এদিকে প্রেমিকাকে না পেয়ে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক রমজান। পরে চৌকিদার মো. ফিরোজ তাকে উদ্ধার করে শুক্রবার (২৫ জুন) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রমজান ওই ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অসুস্থ প্রেমিক রমজান স্বাস্থ্য কমপ্লেক্সের দোতালায় বারান্দায় একটি বেডে কাত হয়ে বসে আছেন।

এ বিষয়ে শাহিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটিকে দেখে আমার পছন্দ হওয়ায় তাকে বিয়ে করেছি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা