সারাদেশ

ভালুকায় ট্রাক-পিকআপের ধাক্কায়, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুইজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি সান নিউজকে নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন।

তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকার উদ্দেশে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপ ওই ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ডুকে যায়।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন বলেন, ‘পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করি। এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।’

আল মামুন আরও বলেন, ‘গুরুতর আহত পিকআপের চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহত ও নিহত দুজনের নাম-ঠিকানা জানা যায়নি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা