সারাদেশ

চুয়াডাঙ্গায় নতুন করে ১১৬ জন আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ২৩২ জনের নমুনা পরীক্ষা করে আরো ১১৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে আক্রান্তের হার ৫০ শতাংশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ৯২ জনের।

শুক্রবার (২৫জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম।

এদিকে জেলার দুই সীমান্তবর্তী উপজেলায় চলছে লকডাউন। গত ২৩ জুন থেকে জীবননগরে সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে ২০ জুন থেকে চুয়াডাঙ্গা পৌরসভা ও শহরতলী আলুকদিয়া ইউনিয়নে ৭ দিনের লকডাউন চলছে। আর ১৫ জুন থেকে দামুড়হুদা উপজেলায় চলছে লকডাউন। এসব জায়গায় লকডাউন চলছে নামে মাত্র।

স্বাস্থ্যবিধি ও লকডাউন মানাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টা পর্যন্ত ১১টি মোবাইল কোর্টে ১০১টি মামলায় ১১৪ জনকে ৯২ হাজার ৪৮০ টাকা জরিমানা, ১ জনকে ৫ দিনের কারাদণ্ড ও ৩২টি ইজিবাইক জব্দ করেছে প্রশাসন। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৯ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন, বাসায় আইসোলেশনে আছেন ৭৪৪ জন ও রেফার্ড করা হয়েছে ৪ জনকে। এদিকে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৯২ জনের।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা