সারাদেশ

ভাড়াটে খুনি দিয়ে ছেলেকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : ভাড়াটে খুনি দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে বাবার বিরুদ্ধে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ জুন) রাতে এ ঘটনায় বাবা মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, গত ২১ মে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম নদীর পাড়ে মাহারাম গ্রামের জাহাঙ্গীর আলম (২৮) খুন হয়। খুনের ঘটনায় জাহাঙ্গীর আলমের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে প্রতিবেশী আহসান হাবিব (২২), মো. সোলাইমান (২২) ও পাশের করইতলা গ্রামের তৌফিকুল ইসলাম ভূঁইয়াকে (২৮) আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা খুনের সঙ্গে জড়িত কিনা, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের। পরে পুলিশ সুরুজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে। সুরুজ মিয়া পুলিশের কাছে স্বীকার করেন, এই খুনের ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

সুরুজ জানান, জাহাঙ্গীর আলম নেশাগ্রস্ত ছিলেন। তিনি তার পরিবারের লোকজনকে অত্যাচার করতেন। জাহাঙ্গীরের অত্যাচার থেকে রক্ষা পেতে তার বাবা মোহাম্মদ আলী তাকে ও সেকান্দার আলী নামের আরেকজনকে ২০ হাজার টাকায় ভাড়া করেন। সুরুজ মিয়া এর আগে দুই খুনের মামলায় ১৭ বছর কারাগারে ছিলেন এবং সেকান্দার আলীও ডাকাতির মামলায় জেল খাটেন।

খুনের ঘটনার আগে সুরুজ মিয়া ৫০০ টাকা দেয়ার কথা বলে জাহাঙ্গীরকে মাহারাম নদীর পাড়ে ডেকে আনেন। জাহাঙ্গীরকে খুন করার পর সুরুজ মিয়া মোবাইলে তার বাবা মোহাম্মদ আলীকে জানান।

গ্রেফতার সুরুজ মিয়া আদালতে দেয়া জবানবন্দিতে খুনের সব তথ্য দেন। পুলিশ অপর খুনি সেকান্দার আলীকে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। তিনিও আদালতে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে বুধবার রাতে অভিযুক্ত বাবাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার ছেলে খুনের দায়ে গ্রেফতার বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, ২০ হাজার টাকায় ভাড়া করা পেশাদার অপরাধী দিয়ে ছেলে জাহাঙ্গীর আলমকে খুন করিয়ে মোহাম্মদ আলী তার প্রতিবেশী মাহারাম গ্রামের আহসান হাবিব ও মো সোলাইমানকে এবং পাশের করইতলা গ্রামের তৌফিকুলকে ফাঁসাতে চেয়েছিলেন। তাদের সঙ্গে মোহাম্মদ আলীর জমিজমা নিয়ে বিরোধ ছিল।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা