সারাদেশ

মাকে বাঁচাতে বাবার হাতে ছেলে খুন

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: মাকে বাঁচাতে গিয়ে বাবা বাবা আসাদুল খাঁনের হাতে ছেলে মো. সুমন (১৫) নিহত হয়েছেন। বরগুনার তালতলী শহরের টিএনটি সড়কে এ ঘটনা ঘটে।

বুধবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সুমন দশম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তালতলী উপজেলা শহরের টিএনটি সড়কের একটি বাসায় স্ত্রী-পুত্রসহ থাকতেন আসাদুল খাঁন। পারিবারিক বিষয়ে দীর্ঘদিন যাবত স্ত্রী সেলিনা বেগমের সাথে তার বিরোধ চলছিল। আজ ১১ টার দিকে তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে। তখন সুমন বাড়িতে ছিলো না। সে বাড়ি ফিরে দেখে তার বাবা আসাদুল খাঁন মা সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে উদ্ধত হচ্ছেন। এ সময় বাবাকে ফেরাতে মায়ের সামনে দাঁড়ায় ছেলে। সেই মুহূর্তে ধারালো অস্ত্রের আঘাত স্ত্রী সেলিনা বেগমের শরীরের না লেগে ছেলে সুমনের কপালে লাগে। মুহূর্তের মধ্যেই মাটিয়ে লুটিয়ে পড়েন সুমন।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফাইজুর রহমান তাকে সংকটজনক অবস্থায় বরিশাল হাসপাতালে প্রেরণ করেন। এ সময় ছেলেকে রেখেই বাবা আসাদুল খাঁন পালিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম ছেলে সুমনকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, সুমনকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা