সারাদেশ

কাঁঠালের দাম ২৩০০ টাকা!

নিজস্ব প্রতিনিধি, কি‌শোরগ‌ঞ্জ : কাঁঠাল আমাদের জাতীয় ফল। আকারের দিক থেকে ফলের মধ্যে সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় ফল। আর তেমনি কি‌শোরগ‌ঞ্জের বাজারে আসলো ৬৫ কেজি ওজনের বিশাল আকৃতির কাঁঠাল। যা বিক্রি হয়েছে ২৩০০ টাকা।

বুধবার (২৩ জুন) দুপু‌রে শহ‌রের পুরান থানা এলাকার ইসলা‌মিয়া সুপার মা‌র্কে‌টের এক ব্যবসা‌য়ী কাঁঠাল‌টি কি‌নে নেন। কি‌শোরগ‌ঞ্জে বিশালাকৃ‌তির এ কাঁঠাল‌কে ঘি‌রে গত দুইদিন ধ‌রে ছিল ক্রেতা আর উৎসুক মানু‌ষের ভিড়। অব‌শে‌ষে কাঁঠাল‌টি বি‌ক্রি হ‌লো ২৩০০ টাকায়।

জানা গে‌ছে, গত ২১ জুন কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার ম‌হিনন্দ ইউনিয়নের হাজরাহা‌টি গ্রামের বা‌সিন্দা ও পুরানথানা এলাকার ফল ব্যবসা‌য়ী মো. আবুল হো‌সেন কাঁঠাল‌টি বি‌ক্রির জন্য পুরান থানা বাজা‌রে নি‌য়ে আসেন।

ফল ব্যবসা‌য়ী আবুল হো‌সেন জানান, নর‌সিংদী জেলার বেলাব উপ‌জেলার বিল্লা‌লের মোড় এলাকার স্থানীয় একজনের কাছ থে‌কে কাঁঠাল‌টি কি‌নে নেন তিনি।

তিনি আরও ব‌লেন, আমি মূলত কাঁঠাল ব্যবসা‌য়ী না। অন্য ফ‌লের ব্যবসা ক‌রি। বেলাব এলাকায় এক‌টি গা‌ছে বড় বড় ৬টি কাঁঠাল দেখ‌তে পাই। এরপর মা‌লি‌কের সা‌থে যোগা‌যোগ ক‌রে সব‌চে‌য়ে বড় কাঁঠাল‌টি কি‌নে নিয়ে আসি। ক‌য়েকজন মি‌লে বি‌শেষ কৌশ‌লে গাছ থে‌কে কাঁচা কাঁঠাল‌টি নামা‌নো হয়। দুইদিন ধ‌রে বি‌ক্রির জন্য পুরান থানা বাজা‌রে রাখা হয়। অব‌শে‌ষে কাঁঠাল‌টি বি‌ক্রি কর‌তে পে‌রে‌ছি। এটা আমার জীব‌নে স্মরণীয় হ‌য়ে থাক‌বে।

স্থানীয়রা জানান, বি‌ক্রি হওয়ার আগ পর্যন্ত ৬৫ কে‌জি ওজ‌নের কাঁঠাল সচরাচর দেখা যায় না। তাই কাঁঠাল‌টি দেখ‌তে পুরানথানা এলাকায় ভিড় ক‌রে অসংখ্য মানুষ।

ক‌রিমগঞ্জ উপ‌জেলার আশু‌তিয়াপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক হা‌দিউল ইসলাম কাঞ্চন জানান, বড় কাঁঠা‌লের কথা শু‌নে দেখ‌তে এসেছি। কেনার ইচ্ছা ছিল। কিন্তু একা বড় কাঁঠাল কি‌নে বা‌ড়ি‌তে নেয়ার সাহস পা‌চ্ছি না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা