সারাদেশ

চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

নিজস্ব প্রতিনিধি,যশোর : যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাসভবনে বোমা হামলা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে মুখে কাপড় বেঁধে এক ব্যক্তি এই বোমা নিক্ষেপ করেন। খবর পেয়ে বুধবার (২৩ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ২৭টি জালের কাঠি ও ছিন্নবিচ্ছিন্ন টেপ উদ্ধার করেছে।

এই ঘটনায় চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, মঙ্গলবার রাত দেড়টার কিছু পরে একটি বিকট শব্দ হয়।। পরে আমরা বাড়ির ছাদে গিয়ে দেখি। তখন বুঝতে পারিনি বোমা মারা হয়েছে। সকালে জালের কাঠি ও টেপ দেখে পুলিশকে জানাই। পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৭টি জালের কাঠি ও টেপ উদ্ধার করে। এছাড়া পুলিশ আমাদের বাড়ির সিসিটিভির ফুটেজ নিয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাত ১টা ৪৫ মিনিটে এক ব্যক্তি আমার বাড়িতে বোমা নিক্ষেপ করে দৌঁড়ে পালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ এই হামলা করতে পারে। অন্য কোনো কারণ আমি দেখছি না। আমি আইনের আশ্রয় নেব। যারা এর সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করবে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকিক হাসান বলেন, খবর পেয়ে আমরা সদর উপজেলার ভারপাপ্ত চেয়ারম্যানের বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছি। আলামত দেখে মনে হচ্ছে এটা একটি শক্তিশালী বোমা ছিল। কারা এ ঘটনার সঙ্গে জাড়িত তা আমরা খতিয়ে দেখছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা