সারাদেশ

নওগাঁয় সর্বোচ্চ ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় ২২ দিন পর করোনা ভাইরাস শনাক্ত এবং মৃত্যুতে নতুন রেকর্ড করেছে । গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হয়েছে ৫৩ জন।

বুধবার (২৩ জুন) সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি মাসের ১ জুন করোনায় সর্বোচ্চ মৃত্যু ছিল তিনজনের। আজ সর্বোচ্চ চারজনের মৃত্যুর রেকর্ড করলো নওগাঁ।

জেলা স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ২৪৫ নমুনার বিপরীতে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৪৩ জনের বিপরীতে ৫১ জন এবং আরটিপিসিআর থেকে একজনের নমুনার বিপরীতে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ সান নিউজকে জানায়, নতুন ৫৩ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট ৩ হাজার ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.৬ শতাংশ। এ সময় সদর উপজেলার চারজনের মৃত্যু হয়েছে। ওই জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৮ জনের।

এদিকে করোনা সংক্রমণ রোধে চলতি মাসের ৩ জুন থেকে নওগাঁ জেলার কয়েকটি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়।

এই লকডাউন শেষে পরে জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় এখনো বিশেষ বিধিনিষেধ চলমান রয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা