সারাদেশ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুন) রাতে মুক্তাগাছায় ও বিকেলে ফুলবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের সেলিম মিয়া (২১), সবুজ মিয়া (২০) এবং অন্তর মিয়া (১৯)। স্কুলছাত্র আরিফ খান প্রান্ত (১৬) ফুলবাড়িয়া অনার্স কলেজের প্রধান হিসাবরক্ষক আব্দুল লতিফ খানের ছেলে ও ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার হরিনাতলা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এ সময় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ওসি আরও জানান, মোটরসাইকেলে করে ইট ভাটার তিন শ্রমিক বাড়ি ফিরছিলেন। হরিনাতলা এলাকায় যেতেই টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি গাছের চারাবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।

এদিকে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে উপজেলার লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরিফ খান প্রান্ত (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা