সারাদেশ

খুলনায় স্বাস্থ্যবিধি অমান্য ১৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কে বাঁশের তৈরি ব্যারিকেড, মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি এবং জেলা প্রশাসনের কঠোর নজরদারির মধ্যদিয়ে খুলনায় লকডাউনের প্রথম দিন অতিবাহিত হয়েছে। লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়কে চলাচল করা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। তবে এদিন নগরীর সড়কে থ্রি-হুইলার ও ইজিবাইক চলাচল বন্ধ ছিল।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, মঙ্গলবার স্বাস্থ্যবিধি পালনে মহানগরী ও জেলার ৯টি উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২৩টি মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ১৭ জনকে স্বল্পমেয়াদে (২/১ দিনের) কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মাস্ক না থাকা, দোকান খোলা ও অহেতুক ঘুরে বেড়ানোর দায়ে ১৭ জনকে আটক করা হয়। একইসঙ্গে ২৩ মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সরকারি আদেশ অমান্যকারীদের ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা, ইসমাইল হোসেন ও আরিফুল ইসলাম।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা