সারাদেশ

ইউপি নির্বাচন: ভোলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশনের জাহানপুর ইউপি নির্বাচনে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নিহত হয়েছেন মনির হোসেন (২৩) নামের এক যুবক। একই সময় আহত হয়েছে শিশুসহ আরও ২ জন।

সোমবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরফকিরা কো-ইড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, ইউপি সদস্য প্রার্থী ইয়াসিন মাঝি (ফুটবল) ও ইউসুফ শিকদারের (টিউবওয়েল ) সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক জানিয়েছেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের বুকে ও মুখে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে।

শীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন মনির। সংঘর্ষ বাধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকালে দেশের ১৩ জেলার ৪১ উপজেলার ২০৪টি ইউনিয়নে শুরু হয়েছে ভোট। একই সঙ্গে হচ্ছে লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটও।

সারা দেশের ন্যায় ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়নেও ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভারি বৃষ্টির মধ্যেও ভোটাররা ছাতা নিয়ে ভোটকেন্দ্রে আসছেন।

জানা যায়, জেলার ১২ টি ইউনিয়নের ১৪১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এদের মধ্যে ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর, সাচড়া, তজুমদ্দিনের চাঁদপুর, শম্ভুপুর, চাচড়া, চরফ্যাশনের চর মাদ্রাজ, চর কলমী, হাজারীগঞ্জ, এওয়াজপুর,জাহানপুর ও মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন রয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা