সারাদেশ

৫৮টি বৌদ্ধ মন্দিরে চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২১ উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ মন্দিরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৭ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ জুন) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ির ট্রাস্টি রুপনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারামা ৫৮ টি বৌদ্ধ মন্দিরের দায়িত্বশীলদের হাতে চেক তুলে দেন।

চেক বিতরণকালে তিনি বলেন, এই কল্যাণ ট্রাস্ট সব সময় ধর্মীয় কাজে সহযোগিতা করে আসছে। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মন্দিরগুলোর কথা সকলকে মাথায় রাখতে হবে। যাতে করে প্রতিষ্ঠানগুলো সহযোগিতা থেকে বঞ্চিত না হয়।

একই সাথে আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে এই ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় বিভিন্ন কার্যক্রম গতিশীল হবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি মন্দিরগুলোকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টের সুপার ভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি নুরুল আজম।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা