সারাদেশ

চট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ১৯০ জন। এতে সেখানে করোনা শনাক্তের হার হয়েছে প্রায় ১৯ দশমিক ১৫ শতাংশ।

সোমবার (২১ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৯৯২ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১২৮ জন এবং বিভিন্ন উপজেলার ৬২ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে বাঁশখালীর ৩ জন, লোহাগড়ার ১ জন, আনোয়ারার ১, চন্দনাইশের ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, রাউজানের ৪ জন, ফটিকছড়ি ২১ জন, হাটহাজারীর ১৫ জন, সীতাকুণ্ডের ৯ জন, সন্দ্বীপের ১ জন ও মিরসরাইয়ের ১০ জন রয়েছেন।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৮১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৪ হাজার ২২৮ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৯৪৩ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা