সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫ 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার পেকুয়ায় সান লাইন সার্ভিসের দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

রোববার (২০ জুন) সকালে উপজেলার এ বি সি আঞ্চলিক মহাসড়কের বারবাকিয়া কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছাবের আহমদ (৫৫)। তার বাড়ি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের লাল ফকির পাড়ায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পেকুয়া থেকে যাত্রী নিয়ে একটি বাস বাঁশখালী হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। সড়কের বারবাকিয়া কাদিমা কাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ছাবের আহমদ ঘটনাস্থলে নিহত হন। আহত হন উভয় বাসের অন্তত ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা আসলে তাদের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এসএ / আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা