সারাদেশ

ফরিদপুরে সাত দিনের লকডাউন 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর পৌরসভা ও ফরিদপুরের দুইটি উপজেলায় আগামীকাল সোমবার সকাল ৭টা থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। মূলত এসব স্থানে করোনা সংক্রমণ বেশি থাকার কারণে এই লকডাউন ঘোষণা করা হয়েছে।

ঘোষিত লগডাউন অনুযায়ী সোমবার( ২১ জুন) সকাল ৬টা থেকে আগামী রোববার( ২৮ জুন) পর্যন্ত মোট সাত দিন এই লকডাউন কার্যকর হবে।

লকডাউন চলাকালে ফরিদপুর থেকে বাইরে যাওয়া যাবে না এবং বাইরে থেকে ফরিদপুর আসতেও পারবে না।

তাছাড়া সামাজিক দূরত্ব মেনে কাঁচাবাজার খোলা থাকবে, জনগণকে স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন করতে প্রশাসন ও পুলিশ তৎপর থাকবে। এছাড়া লকডাউন চলাকালে বিনোদন কেন্দ্র, পার্ক, হোটেল, খাবার দোকান সব বন্ধ থাকবে। গণপরিবহন ও অন্যান্য পরিবহন এ সময় বন্ধ থাকবে।

এছাড়া সরকারি অফিস খোলা থাকলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে। ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, সেবাদানকারী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কাজ করতে পারবেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা