সারাদেশ

পুত্রবধূকে শ্বশুরের ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পুত্রবধূ বাদি হয়ে শনিবার (১৯ জুন) রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। অভিযুক্ত শ্বশুর পাচু শেখকে রোববার (২০ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের গাছ ব্যবসায়ী পাচু শেখ তার পুত্রবধূকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। এ নিয়ে মাঝেমধ্যে পারিবারিক কলহ দেখা দিতো। ওই গৃহবধূর পাঁচ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। গত ১২ জুন বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রাত ১০টার দিকে পাচু শেখ তার পুত্রবধূকে (২৬) নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় একা পেয়ে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে শনিবার (১৯ জুন) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা