সারাদেশ

প্রধানমন্ত্রীকে সাতকড়া খাওয়াবেন শীলা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: ঘর পেলেন শীলা গুহ। তিনি একজন ভিক্ষুক। এই আনন্দ ধরে রাখতে পারছেন না শীলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঘর দিয়েছেন এই আনন্দে তিনি উদ্বেল। ঘর পেয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে আরেক দাবি করেছেন। সাতকড়ার তরকারি দিয়ে খাওয়াতে চান প্রধানমন্ত্রীকে। ভিডিও কন্সফারেন্সে শীলা গুহ প্রধানমন্ত্রীকে এ নিমন্ত্রণ করেন।

শীলা গুহের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তিনি একজন বীরাঙ্গনা। সারাদেশের ৫৩ হাজারের বেশি গৃহহীন পরিবারকে ঘর দিতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবারের মতোই অনুষ্ঠানের মূল পর্ব শেষে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে এ ধরণের কথোপোকথন করেন বীরাঙ্গনা শীলা গুহ।

বক্তব্যের শুরুতেই বিনামূল্যের ঘর পেয়ে খুশি শীলা গুহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ঘর পেয়ে খুবই খুশি। আগে ছিলাম রাস্তার ভিখারি এখন হলাম লাখপতি। শুধু বঙ্গবন্ধুর কন্যার জন্যই আমি এ পর্যায়ে আসতে পেরেছি। তাই ভগবান তাকে দীর্ঘজীবী করুক। আর কামনা করি বঙ্গবন্ধুর আত্মা যেনো শান্তি পায়।

শীলা জানান, প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করে সন্ধ্যায় সৃষ্টিকর্তার কাছে বাতি ধরাই আমি । আমি এখনও আপনার জন্য প্রতিদিন দু’টাকা দামের একটি করে বাতি জ্বালাই। কারণ আমার বোন যেন সুখী থাকে। বোনের যেনো কোনো অমঙ্গল না আসে। আমার বোন যাতে হাজার বছর বাঁচে সে কামনা করি।

‘আমি মুক্তিযুদ্ধের সময়ও ভাবতে পারিনি যে বঙ্গবন্ধুর কন্যা শেষ বয়সে আমাকে দেখে রাখবেন। তাই আমি ভীষণ খুশি।

হঠাৎ বঙ্গবন্ধু কন্যার কাছে দাবি করে বসেন শীলা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার একটি দাবি। আমাকে আপনি যে ঘর দিয়েছেন সে ঘরে একটি বারের জন্য আসবেন। আমি আপনাকে সাতকড়া দিয়ে তরকারি রান্না করে খাওয়াবো।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বোন, আমি যদি সুযোগ পাই নিশ্চয় আসার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর এ আশ্বাস শুনে চোখের পানি যেন থামছিল না শীলার। তার কান্না দেখে প্রধানমন্ত্রীর গলাও ধরে আসে।

কাঁপা কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের যে অবদান, আপনাদের যে আত্মত্যাগ এর মধ্য দিয়েই তো আমাদের স্বাধীনতা অর্জন। কাজেই আত্মত্যাগ কিন্তু কখনো বৃথা যায় না। হয়তো অনেক বছর আমরা আসতে পারিনি। কিন্তু এখন আমরা চেষ্টা করে যাচ্ছি।’

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা