সারাদেশ

গলাকেটে ৮ মাসের শিশুকে হত্যার ঘটনায় মা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাহমুদুল্লাহ নামে ৮ মাসের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শিশুটির মা মুক্তা পারভীনকে (২৫) আটক করেছে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৯ এপ্রিল) সকালে পৌর শহরের থানাঘাট এলাকা থেকে মুক্তা পারভীনকে আটক করা হয়।

শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মাহমুদুল্লাহ ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে।

পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, আড়াই বছর আগে আব্দুল্লাহর সঙ্গে মুক্তা পারভীনের বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এরই একপর্যায়ে মুক্তা পারভীন গর্ভবতী থাকা অবস্থায় তাদের মধ্যে ছাড়াছাড়িও হয়। এরপর শিশুটির জন্ম হলে স্থানীয় মাতব্বরদের সহায়তায় আবারও তাদের বিয়ে পড়ান স্বজনেরা। এর কিছুদিন পর আবারও উভয়ের মধ্যে কলহের সৃষ্টি হয়।

মঙ্গলবার আব্দুল্লাহ ধান কাটার কামলা দিতে যান। রাতে পাশের বাড়িতে তারাবি নামাজ পড়া শেষে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে এসে মাহমুদুল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখে টেপ দিয়ে আটকানো ছিল। এ সময় মুক্তা পারভীন পলাতক ছিল।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, দাম্পত্য কলহের জেরে (২৮ এপ্রিল) দিবাগত রাতে শিশু সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুর মা মুক্তা পারভীন পলাতক ছিলেন। বুধবার সকালে পৌর শহরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা