সারাদেশ

গৃহহীন পরিবারকে গৃহ প্রদান

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি (বাঘাইছড়ি) : মুজিব বর্ষ উপলক্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নে দুর্যোগ সহায়ক আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ভূমিহীন ও গৃহহীন ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬০ পরিবার পেলো দুই শতক জমি ও সেমিপাকা ঘর।

রোববার (২০ই জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর প্রদানের উদ্বোধন করেন, পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬০ পরিবারের মাঝে জমির কাগজ ও গৃহের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন,বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সবার উদ্দেশ্য বলেন, মুজিব বর্ষ উপলক্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা