সারাদেশ

গুলি করে স্বীকার করা নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় শাহিন পালোয়ান (৪৫) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্যাস চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার শাহিন পালোয়ান ওই এলাকার বাবু পালোয়ানের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ওই এলাকার অবৈধ গ্যাস সংযোগ প্রদানের বিস্তর অভিযোগ রয়েছে। তিনি আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়ার পালোয়ান পাড়ার বাসিন্দা।

এর আগে গত (০৬ জুন) রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল। এর পরে তিনি গুলি করার কথা অকপটে স্বীকার করেন। তার স্বীকারোক্তি হলো- আমার তো অস্ত্র নাই লাইসেন্স করা ভাই। আমি ফাঁকা জায়গায় গুলি করছি আল্লাহর কসম ভাই। আমি মিথ্যা কথা জানিই না। আমি কারো শরীরে গুলি করি নাই। আমি বেলালরে কইছি বেলাল গুলি তোরে করতে আসি নাই ফারুকরে গুলি করবার আইছিলাম। তোর পায়ের তলে গুলি করলাম ফারুকরে গিয়ে বল।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন পালোয়ানের বাড়ি আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সুদীপ কুমার গোপ, আসওয়াদুর রহমান ও এমদাদ হোসেন অভিযান পরিচালনা করেন। এসময় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল বের করে দেয়। এসময় দুইটি ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই এমদাদ বলেন, ঘটনার পর দিন থেকেই ঢাকা জেলা পুলিশ সুপার এর নির্দেশে আমরা অস্ত্রসহ আসামিকে গ্রেফতারের চেষ্টা করছিলাম। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ি থেকেই অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন ওই দিন এই অস্ত্র দিয়েই গুলি করেছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা