সারাদেশ

চুয়াডাঙ্গায় মৃত্যু ও শনাক্ত বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩.৯৭ শতাংশ।

শনিবার (১৯ জুন) রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে ১৩৩টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে শনাক্ত হয় ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৯১ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। অন্যদের মধ্যে সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গার ৮ জন এবং জীবননগরের ৮ জন রয়েছে।

নতুন করে ১২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে মোট ১১ হাজার ৭৭৬ জনের নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এসেছে ১১ হাজার ৩১৫ জনের।

জেলায় করোনায় ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে যা রেকর্ড মৃত্যু। মৃতদের মধ্যে দুইজন সদর উপজেলার, দুইজন দামুড়হুদা উপজেলার এবং একজন জীবননগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়াল।

এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৭৩ জনের ও জেলার বাইরে ৯ জনের। জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। বর্তমানে চুয়াডাঙ্গায় মোট করোনা রোগীর সংখ্যা ৫৭১ জন।

অন্যদিকে, করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়ন এলাকায় রোববার সকাল থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা