সারাদেশ

রাঙ্গামাটিতে শ্লীলতাহানির অভিযোগে তিন শ্রমিক আটক

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে তিন শ্রমিককে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে বড়ইছড়ি-ঘাগড়া সড়কে নির্মাণাধীণ বগাপাড়া সেতুতে কর্মরত অবস্থায় তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- ফজলুল হক সজিব(২০), মিয়াজন ইসলাম রাজু(১৬) ও তৌহিদুল ইসলাম(১৬)। তারা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। সবাই কাপ্তাইয়ের বগাপাড়া সেতু নির্মাণ কাজের শ্রমিক।

উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিমল তঞ্চঙ্গ্যা জানান, শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি (মঈন) দুপতারেঙ্গ পাহাড়ের ঢালে এক নারীকে তিনজন নির্মাণ শ্রমিক শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই নারী আত্মরক্ষার্থে ধারালো দা দিয়ে ভয় দেখালে তারা পালিয়ে যান। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মেম্বার কাপ্তাই থানা অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা