সারাদেশ

লাশ দেখতে গিয়ে নিজেই লাশ 

নিজস্ব প্রতিনিধি, নাটোর: ট্রাকের সঙ্গে প্রাইভেটকার ধাক্কায় নাটোরের বড়াইগ্রামে স্বজনের মহদেহ দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন। নিহত ব্যক্তির নাম আবু তালেব (৭৫) । এসময় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৯ জুন) সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু তালেব পাবনার চাটমোহরের হান্ডিয়াল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহ দাফনের জন্য প্রাইভেটকারযোগে রওনা দেন তার কয়েকজন স্বজন। তাদের বহনকারী প্রাইভেটকারটি সড়কে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে আবু তালেব (৭৫), রোকেয়া বেগম (৬৫), রাবেয়া পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আবু তালেবের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা