সারাদেশ

মহেশপুরে পাঁচ অনুপ্রবেশকারী আটক

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) ভোরে মহেশপুর উপজেলার মমিনতলা মোড় থেকে তাদের আটক করে ৫৮ বিজিবি।

আটকরা হলেন- খুলনার তেরখাদা থানার পাতলা গ্রামের শ্রী সুকুমার মণ্ডলের ছেলে শ্রী সুব্রত মণ্ডল (২৩), নলিয়ারচর গ্রামের মৃত আতিয়ার মোল্লার মেয়ে মোছা. শিউলী খাতুন (১৯), ফরিদপুরের আলফাডাঙ্গা থানার শিকারপুর গ্রামের শ্রী কালিদাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৫), গোপালগঞ্জের কাশিয়ানি থানার জাংগালিয়া গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৩২) এবং সদর থানার চরমানিকদিয়া গ্রামের মৃত মজিবুর শেখের মেয়ে মোছা. রাবেয়া বেগম (৩২)।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধ অনুপ্রবেশ ও দালাল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা রয়েছে।

জানা গেছে, ঝিনাইদহের মহেশপুরে ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে ৭০ কিলোমিটার। এর মধ্যে ১০.৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। অবৈধভাবে পারাপারের জন্য এ পথকেই বেছে নিয়েছেন অনুপ্রবেশকারী ও দালাল চক্র। করোনার বিপজ্জনক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টও ভয় পাচ্ছেন না এসব অনুপ্রবেশকারীরা। প্রতিনিয়ত সীমান্ত থেকে তারা আটক হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা