সারাদেশ

৩৫০বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৪১ মাসে ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করে জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান। দায়িত্ব পাওয়ার পর থেকে এই কাজে কৃতিত্ব অর্জন করায় সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯জুন) সকালে এতথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান।

তিনি চৌহালী উপজেলায় নির্বাহী কর্মকর্তা, সদরে ভূমিকর্মকর্তা ও বেলকুচিতে নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। বেলকুচিতে ১০০টি, চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি বিয়ে বন্ধ করেন। তিনি তিনটি উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী মেয়েদেরকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছেন।

গতকাল শুক্রবার রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা মধ্য দিয়ে জেলায় ৩৫০টি ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু বেড়ে যায় এবং নারীর ক্ষমতায়ন কমে যায়। শীঘ্রই বেলকুচি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা