সারাদেশ

ফরিদপুরে আরও ছয় জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: মহামারি করোনা ভাইরাসে আরও ছয় জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে ফরিদপুরে। আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৮ জন।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চার নারী ও দুই পুরুষ। এছাড়া ৩১৬টি নমুনা পরীক্ষার মধ্যে ৭৯টি পজিটিভ হয়েছে। এদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার জানান, কোভিডে মারা যাওয়া রোগীরা হলো, ফরিদপুরের নগরকান্দার জ্যোৎস্না বেগম (৪৫), সিরিয়া বেগম (৬৫), বোয়ালমারীর আবুল হোসেন (৭০), ফরিদপুর সদরের ফজলুর রহমান (৪৮), ভাটিলক্ষিপুর আজিজুর শেখ (৫২), রাজবাড়ির আক্তারি (৩৫)। তিনি বলেন, গত এক মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা